মাহতিমের গান ‘ভুলেছি নিজের ঠিকানা’
প্রচ্ছদ » Breaking News || জাতীয় » মাহতিমের গান ‘ভুলেছি নিজের ঠিকানা’
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক:ঈদ উপলক্ষে মাহতিম সাকিবের কণ্ঠে প্র্রকাশ পাচ্ছে ‘ভুলেছি নিজের ঠিকানা’ শিরোনামের গান। এটি নাটকের গান হিসেবে প্রকাশ হবে। নাটকের নাম ‘বউ এত সুইট কেন’। এতে অভিনয় করেছেন অপূর্ব ও তানজীন তিশা। আর নাটকটি পরিচালনা করেছেন মেহেদী হাসান জনি।
গানটি প্রকাশ পাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে। ফয়সাল রাব্বিকীনের কথায় গানটির সুর ও সংগীত করেছেন রেজোয়ান শেখ।
এ গান প্রসঙ্গে মাহতিম সাকিব বলেন, অনেক সুন্দর কথা-সুরের একটি গান। গাওয়ার সময়ই ভালো লেগেছে। আমার বিশ্বাস গানটি প্রকাশ পেলে ভালো লাগবে সবার। ফয়সাল রাব্বিকীন বলেন, বেশ অন্যরকম কথা-সুরের একটি গান ‘ভুলেছি নিজের ঠিকানা’। আশা করি, মাহতিমের কণ্ঠে রোমান্টিক ঘরানার এই গানটি সবার ভালো লাগবে।








