উত্তরা ব্যাংকের ২৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা
প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » উত্তরা ব্যাংকের ২৮ শতাংশ লভ্যাংশ ঘোষণাপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত উত্তরা ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২৮ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে নগদ লভ্যাংশ ১৪ শতাংশ, আর বাকি ১৪ শতাংশ হচ্ছে বোনাস।
আজ মঙ্গলবার (১৫ মার্চ) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, আলোচিত বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৯৩ পয়সা। আগের বছর কোম্পানিটির ৩ টাকা ৮০ পয়সা ইপিএস হয়েছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩২ টাকা ৮৩পয়সা।
আগামী ২৮ এপ্রিলে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ এপ্রিল ।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৫ মার্চ , ২০২২।








