মার্কেন্টাইল ব্যাংকের ১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রচ্ছদ » Uncategorized » মার্কেন্টাইল ব্যাংকের ১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক লিমিটেত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য ব্যাংকটি শেয়ারহোল্ডারদের সাড়ে ১৭ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে নগদ লভ্যাংশ সাড়ে ১২ শতাংশ, আর বাকি ৫ শতাংশ হচ্ছে বোনাস।

আগের বছর ব্যাংকটি ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

আজ মঙ্গলবার (১৫ মার্চ) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৩ টাকা ৪৬ পয়সা। আগের বছর ২ টাকা ১৬ পয়সা ইপিএস হয়েছিল। আগের বছরের তুলনায় গতবছর ব্যাংকটির ইপিএস বেড়েছে প্রায় ৬০ শতাংশ।

গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ৯১ পয়সা।

আগামী ২৮ এপ্রিলে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ এপ্রিল।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৫ মার্চ , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১