উন্নয়নশীল দেশগুলো বাংলাদেশের উন্নয়ন মডেল অনুসরণ করতে পারে

প্রচ্ছদ » Uncategorized » উন্নয়নশীল দেশগুলো বাংলাদেশের উন্নয়ন মডেল অনুসরণ করতে পারে

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক পরমেশ্বর আইয়ার/ ছবি- পিআইডি

বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক পরমেশ্বর আইয়ার বলেছেন, উন্নয়নশীল দেশগুলো বাংলাদেশের উন্নয়ন মডেল অনুসরণ করতে পারে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক।

বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে আইয়ারকে উদ্ধৃত করে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে বাংলাদেশ উন্নয়নে অভূতপূর্ব পরিবর্তন এনেছে। অন্যান্য উন্নয়নশীল দেশগুলোও বাংলাদেশের উন্নয়ন মডেল অনুসরণ করতে পারে।’

প্রধানমন্ত্রী বাংলাদেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে তার সরকারের উন্নয়ন কর্মসূচি সম্পর্কে বিশ্বব্যাংকের কর্মকর্তাকে অবহিত করেন।

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ ব্যাপক উন্নয়ন প্রত্যক্ষ করেছে কারণ তার সরকার ও দল (আওয়ামী লীগ) সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়নের পর সবকিছু করে। আমাদের মূল লক্ষ্য দারিদ্র্য বিমোচন করা, কারণ আমরা প্রতিটি মানুষের জন্য উন্নত জীবন নিশ্চিত করতে চাই।’

বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক অগ্রগতির পরবর্তী পর্যায়ে বাংলাদেশকে অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, তার সংস্থা রোহিঙ্গাদের স্থানান্তরের জন্য এরইমধ্যে ৭০০ মিলিয়ন মার্কিন ডলার দিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মিয়ানমারে ফিরতে হবে।

বিশ্বব্যাংকের কর্মকর্তা বাংলাদেশের স্যানিটেশন ব্যবস্থারও প্রশংসা করে বলেন, ‘বাংলাদেশের স্যানিটেশন ব্যবস্থা অসাধারণ। তিনি বাংলাদেশের উন্নয়নে বেসরকারি খাতের ভূমিকার প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী বলেন, তার সরকার বেসরকারি খাতের বিকাশে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিয়েছে। তিনি বলেন, আমরা বেসরকারি খাতের জন্য সবকিছু খুলে দিয়েছি।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক ডক্টর আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) সচিব মোহাম্মদ সালাহউদ্দিন এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান।

পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ১০ আগস্ট ২০২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১