লেনদেনের শীর্ষে ফু- ওয়াং ফুড
প্রচ্ছদ » Uncategorized » লেনদেনের শীর্ষে ফু- ওয়াং ফুডপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু- ওয়াং ফুড লিমিটেড।
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১০ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ২৩ কোটি ৬৮ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ৮ লাখ ৭৮ হাজার টাকার।
২০ কোটি ৫৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে খান ব্রাদার্স ।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে অ্যামারেল্ড অয়েল, সোনালী পেপার, দেশবন্ধু পলিমার, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সি পার্ল হোটেল, লিগ্যাসি ফুটওয়্যার এবং আরডি ফুড লিমিটেড।
পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ১০ আগস্ট ২০২৩।








