একনেক ২৭২৩ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রচ্ছদ » Uncategorized » একনেক ২৭২৩ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৮টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ২ হাজার ৭২৩ কোটি ৬১ লাখ টাকা।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেকের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রকল্পগুলোর বিষয়ে সাংবাদিকদের বলেন, সভায় আটটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, ২৭২৩ কোটি টাকার মধ্যে এক হাজার ৯২৯ কোটি ৯৭ লাখ টাকা সরকারি তহবিল থেকে এবং সংস্থার নিজস্ব অর্থায়নে ব্যয় হবে ৭৯৩ কোটি ৬৪ লাখ টাকা।

সভায় ‘তথ্য আপা : ডিজিটাল সংযোগের জন্য টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক আধুনিকীকরণ’ শীর্ষক প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

২০২০ সালের জুনের মধ্যে এর কাজ শেষ করবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি (বিটিসিএল)। প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয়ের মধ্যে চীন সরকার ঋণ হিসেবে দেবে এক হাজার ৮১৭ কোটি ২৭ লাখ ৯৪ হাজার টাকা এবং সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে ৭৫৬ কোটি ১১ লাখ টাকা।

চট্টগ্রাম অঞ্চলের গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণে ৪৩৮ কোটি ৯৮ লাখ টাকার প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পের অধীনে রাজশাহী জোনের দুটি আঞ্চলিক মহাসড়কের ৭৪ কিলোমিটার সড়কের মানোন্নয়ন ও প্রশস্ত করা হবে।

একনেকে অনুমোদন পাওয়া অন্য প্রকল্পের মধ্যে রয়েছে- ‘কনভার্সন অব ১৫০ মেগাওয়াট : সিলেট গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট টু ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট’ শীর্ষক প্রকল্প। এর ব্যয় ধরা ধরা হয়েছে ৭৯৬ কোটি ৬৩ লাখ টাকা; ‘তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায় (দ্বিতীয় পর্যায়), ব্যয় ধরা হয়েছে ৫৪৪ কোটি ৯১ লাখ টাকা; দেশের পার্বত্য অঞ্চলের শ্রমিকদের কল্যাণ সুবিধা ও দক্ষতা উন্নয়ন প্রকল্প, এর ব্যয় হবে ৬৫ কোটি টাকা; নেত্রকোনা – বিসিউড়া-ঈশ্বরগঞ্জ সড়ক উন্নয়ন প্রকল্প, এর ব্যয় হবে ২৬১ কোটি টাকা; নাঙ্গলবন্দ-কাইকারটেক-নবীগঞ্জ জেলা মহাসড়কের লাঙ্গলবন্দ হতে মিনার বাড়ি পর্যন্ত সড়ক প্রশস্তকরণে ১২১ কোটি ৫৭ লাখ টাকা; বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইস্টিটিটিউটের (বারটান) অবকাঠামো নির্মাণ কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প, ব্যয় হবে ৩৩২ কোটি ১২ লাখ টাকা; কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন , সংরক্ষণ ও বিতরণ (তৃতীয় পযায়) প্রকল্প, ব্যয় হবে ১৬৫ কোটি ২৬ লাখ টাকা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১