আগামীকাল ঢাকায় হচ্ছে টিকফার তৃতীয় সভা

প্রচ্ছদ » Uncategorized » আগামীকাল ঢাকায় হচ্ছে টিকফার তৃতীয় সভা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কো-অপারশেন ফোরাম এগ্রিমেন্ট (টিকফা) কাউন্সিলের তৃতীয় সভা আগামীকাল বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হবে।

সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসু। বাংলাদেশ প্রতিনিধি দলে শ্রম ও র্কমসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, পররাষ্ট্র সচিব মো: শহিদুল হকসহ ২১ সদস্যের প্রতিনিধিদল অংশগ্রহণ করবে।

অপর দিকে যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন যুক্তরাষ্ট্রের সহকারী ট্রেড রিপ্রেজেনটেটিভ মার্ক লিনসকট। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া এস. বার্নিকাটসহ ১৫ সদস্যের প্রতিনিধি দল এ সভায় অংশগ্রহণ করবে।

সভায় দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত বিষয়াদি আলোচনায় প্রধাণ্য পাবে। বাংলাদেশের পক্ষ থেকে এ সভায় যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য ও সেবার প্রবেশাধীকার সহজীকরণ, বাংলাদেশি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করণ, টেকনোলজি ট্রান্সফার, ডিজিটাল ইকোনমি, বাংলাদেশের ভৌত অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে মার্কিন বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হবে।

যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সর্ম্পক দীর্ঘদিনের। যুক্তরাষ্ট্র বাংলাদেশের র্সববৃহৎ একক রপ্তানি বাজার। ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশ হতে যুক্তরাষ্ট্রে ৬.২২ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করা হয়েছে, একই সময়ে যুক্তরাষ্ট্র হতে বাংলাদেশে প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য আমদানি করা হয়েছে।

২০১৩ সলের ২৫ নভম্বের বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কো-অপারশেন ফোরাম এগ্রিমেন্ট (টিকফা) স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষরের পর ২০১৪ সালের ২৬ এপ্রিল টিকফা কাউন্সিলের প্রথম সভা ঢাকায় অনুষ্ঠিত হয় এবং ২০১৫ সালের ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এর দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১