পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পরিচালনা পর্ষদ সভার তারিখ পরিবর্তন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এক্সিম ব্যাংক লিমিটেড। ঘোষণা অনুযায়ী আজ অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এক্সিম ব্যাংকের বোর্ড সভা ২৬ ডিসেম্বর, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত (তৃতীয় প্রান্তিক) নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ব্যাংকটির ৬০০ কোটি টাকার মুদারাবা সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।








