AGMপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: শেয়াবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে । কোম্পানিগুলো হলো- জাহিন ইন্ডাস্ট্রিজ, আল-হাজ্ব টেক্সটাইল, অগ্নি সিস্টেমস, আমান কটন ফাইবার্স, বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম, জাহিন স্পিনিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জাহিন ইন্ডাস্ট্রিজ: বস্ত্র খাতের এ কোম্পানির এজিএম আজ ২৬ ডিসেম্বর, সকাল ৯টায় পুরাতন রিহাবিলিটি সেন্টার, মনিপুর, গাজীপুর অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানি ৩০ জুন ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে অনুমোদন করা হবে।

আল-হাজ্ব টেক্সটাইল: বস্ত্র খাতের এ কোম্পানির এজিএম আজ ২৬ ডিসেম্বর, সকাল সাড়ে ১০টায় আর্মি গ্লোব ক্লাব, ঢাকায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানি ৩০ জুন ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ১০ স্টক ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে অনুমোদন করা হবে।

অগ্নি সিস্টেমস: আইটি খাতের এ কোম্পানির এজিএম আজ ২৬ ডিসেম্বর, সকাল ১০টায় স্পেক্ট্রা কনভেনশন সেন্টার, গুলশান-১, ঢাকায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানি ৩০ জুন ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে অনুমোদন করা হবে।

আমান কটন ফাইবার্স: বস্ত্র খাতের এ কোম্পানির এজিএম আজ ২৬ ডিসেম্বর, সকাল ১১টায় কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গনে, শেরপুর, গাজীপুর অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানি ৩০ জুন ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে অনুমোদন করা হবে।

বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম: প্রকৌশল খাতের এ কোম্পানির এজিএম আজ ২৬ ডিসেম্বর, সকাল সাড়ে ১১টায় ট্রাস্ট মিলনায়তন, ঢাকায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানি ৩০ জুন ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত সাড়ে ৭ শতাংশ স্টক ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে অনুমোদন করা হবে। এর আগে সকাল ১১টায় কোম্পানির বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্টিত হবে।

জাহিন স্পিনিং: বস্ত্র খাতের এ কোম্পানির এজিএম আজ ২৬ ডিসেম্বর, সকাল ১০টায় সুগন্ধা কমিউনিটি সেন্টার, ধানমন্ডি, ঢাকায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানি ৩০ জুন ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে অনুমোদন করা হবে। এর আগে সকাল ৯টায় কোম্পানির বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১