এনার্জিপ্যাকের শেয়ার বিক্রির বিডিং শুরু কাল

প্রচ্ছদ » আর্ন্তজাতিক » এনার্জিপ্যাকের শেয়ার বিক্রির বিডিং শুরু কাল

energypacপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে আসতে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের শেয়ার বিক্রির জন্য বিডিং বা নিলাম শুরু হবে আগামীকাল ২১ সেপ্টেম্বর বিকেল ৫টায় যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। কোম্পানি কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

এই নিলামে ‘যোগ্য বিনিয়োগকারী’ তথা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে তাদের জন্য সংরক্ষিত শেয়ার বিক্রি করা হবে।

একইসঙ্গে নিলামে কোম্পানিটির শেয়ারের প্রান্ত-সীমা মূল্য (কাট অফ প্রাইস) নির্ধারণ করা হবে। যে দামে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত কোটার শেয়ার বিক্রি শেষ হবে, সেটি হবে শেয়ারের কাট-অফ প্রাইস। এই কাট-অফ প্রাইসের চেয়ে ১০ শতাংশ কমে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আইপিওতে শেয়ার বিক্রি করা হবে। ।

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে প্রতিষ্ঠানটি ১৫০কোটি টাকা উত্তোলনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।বিদ্যুৎ খাতের এই কোম্পানি উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি এলপিজি প্রকল্পের ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিওর ব্যয় নির্বাহ করবে।

উল্লেখ, গত ৬ আগস্ট পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিকে যোগ্য বিনিয়োগকারী তথা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির জন্য নিলাম অনুষ্ঠানের অনুমতি দিয়েছে। বিএইসির ৭৩৪তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।

কোম্পানিটির ৩০ জুন ২০১৯ সমাপ্ত সমন্বিত আর্থিক বিবরণী অনুযায়ী যথাক্রমে শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) দাঁড়িয়েছে ৪৫.১৫ টাকা এং শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতিত) দাঁড়িয়েছে ৩০.২০ টাকায়। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.১৩ টাকা। আরো উল্লেখ্য, বিগত ৫টি আর্থিক বিবরণী অনুযায়ী কর পরবর্তী নিট মুনাফার ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২.২১ টাকা।কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে লংকা বাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২০ সেপ্টেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১