সূচকের উত্থানে লেনদেন চলছে

প্রচ্ছদ » জাতীয় » সূচকের উত্থানে লেনদেন চলছে

dse- cseপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক:দেশের প্রধান শেয়ারবাজারঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ রোববার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১২২ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৬৫ ও ১৭৬৩ পয়েন্টে রয়েছে। এসময়ের মধ্যে লেনদেন হয়েছে ২১৫ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

রোববার এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৭টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টি কোম্পানির শেয়ার।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো নিটল ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, মুন্নু সিরামিক, ডেল্টা হাউজিং, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, রূপালী ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স ও প্রভাতী ইন্স্যুরেন্স।

রোববার লেনদেন শুরু প্রথম পাঁচ মিনিটে ডিএসইর সূচক বাড়ে ২৩ পয়েন্ট। এরপর ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ১ পয়েন্ট বাড়ে। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়। সকাল ১০টা ১৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১২৪ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে, লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৪৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬২২ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়।

রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৫৯টির, কমেছে ২০টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টি কোম্পানির শেয়ার।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২০ সেপ্টেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১