প্রগতি ইন্স্যুরেন্সের বোর্ড সভার তারিখ পরিবর্তন
প্রচ্ছদ » Uncategorized » প্রগতি ইন্স্যুরেন্সের বোর্ড সভার তারিখ পরিবর্তন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পরিচালনা পর্ষদ সভার তারিখ পরিবর্তন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড। পরিবর্তীত তারিখ অনুযায়ী আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা ২৮ অক্টোবর, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। এর আগে এ কোম্পানির বোর্ড সভা ২৩ অক্টোবর, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত এ সভার তারিখ পরিবর্তন করা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০১৯ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে।








