এপ্রিলে কমেছে বিদেশি বিনিয়োগ
প্রচ্ছদ » Uncategorized » এপ্রিলে কমেছে বিদেশি বিনিয়োগ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: চলতি বছরের এপ্রিল মাসে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি বাড়িয়েছেন। আলোচ্য মাসে কেনার চেয়ে ২৪ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার বেশি বিক্রি করেছেন তারা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে গত এপ্রিল মাসে বিদেশি পোর্টফোলিওতে শেয়ার বিক্রয় করা হয়েছে ৫০৩ কোটি ৩ লাখ টাকার। এর বিপরীতে শেয়ার কিনেছেন ৫২৭ কোটি ৭২ লাখ টাকার।
এপ্রিল মাসে বিদেশি পোর্টফোলিওতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৩০ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার। এর আগের মাসে এই লেনদেনের পরিমাণ ছিল ৭৫৫ কোটি ২৩ লাখ টাকার শেয়ার।








