পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা, কুমিল্লা, সিলেট, রংপুর, বগুড়া, টাঙ্গাইল এবং ময়মনসিংহ অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে আজ সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এছাড়া দেশের অন্য এলাকাতেও একইদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ১ নম্বর নৌ-হুঁশিয়ারি সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।








