এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রচ্ছদ » Uncategorized » এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন রাষ্ট্রপতি

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: তৃতীয় মেয়াদে নির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগদানের জন্য তুরস্ক যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বৃহস্পতিবার রাত ১১টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ঢাকা ত্যাগ করবেন। রাষ্ট্রপতি হিসেবে এটাই তার প্রথম বিদেশ সফর।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপতির ডেপুটি প্রেস সচিব ইমরানুল হাসান জানান, তুরস্কের প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ নিতে আজ রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন মো. সাহাবুদ্দিন।

সফর শেষে আগামী ৫ জুন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রাষ্ট্রপতি দেশে ফিরবেন।

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বুধবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে তাকে (হাসিনা) ফোন দিয়ে প্রায় ১০ মিনিট কথা বলেছেন। এ সময় তুরস্কের পুনর্নির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-২ এ বি এম সরওয়ার-ই-আলম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফোনে দুই নেতা কুশল বিনিময় করেন এবং ১০ মিনিট পরস্পরের সঙ্গে কথা বলেন।

পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ০১ জুন ২০২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১