কেএনএফ ক্যাম্পে অভিযানের সময় বিস্ফোরণে সেনাসদস্য নিহত

প্রচ্ছদ » Uncategorized » কেএনএফ ক্যাম্পে অভিযানের সময় বিস্ফোরণে সেনাসদস্য নিহত

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বান্দরবানের রুমায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রশিক্ষণ ক্যাম্প নিয়ন্ত্রণে নেওয়ার সময় বিস্ফোরণে সেনাবাহিনীর এক জন সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০১ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রুমা সেনা জোনের একটি টহল দল ওই ক্যাম্পে অভিযান চালায়। এ সময় কেএনএফ সশস্ত্র সন্ত্রাসী দলটি পালিয়ে যায়।

‘আনুমানিক সকাল ৯টা ২০ মিনিটের দিকে সেনা টহল দলটি কেএনএফের বিক্ষিপ্তভাবে পুঁতে রাখা ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণের শিকার হন। এতে তুজাম (৩০) নামে এক সৈনিক আহত হন।’

আশঙ্কাজনক অবস্থায় হেলিকপ্টার করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জনগণের নিরাপত্তার স্বার্থে ‘আরও সম্ভাব্য আইইডি’ শনাক্তে সেনাবাহিনী কাজ করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এদিকে, সেনাসদস্যের মৃত্যুতে বাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সাম্প্রতিক সময়ে কেএনএফ ‘সন্ত্রাসীরা’ বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলার পাহাড়ি জনপদে ক্রমাগত হত্যা, অপহরণ, জনমনে আতঙ্ক সৃষ্টিসহ মানবাধিকার লঙ্ঘনমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অরাজকতা সৃষ্টি করে চলেছে; তাদের এহেন মানবাধিকার লঙ্ঘন প্রতিহতে বাংলাদেশ সেনাবাহিনী তৎপর রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ০১ জুন ২০২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১