এসএস স্টিলের উদাসীনতায় আগুন : অগ্নিদগ্ধ ৫ , ১ শ্রমিকের মৃত্যু

প্রচ্ছদ » Uncategorized » এসএস স্টিলের উদাসীনতায় আগুন : অগ্নিদগ্ধ ৫ , ১ শ্রমিকের মৃত্যু

SS-STEELপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে এসএস স্টিল মিলস কারখানায় আগুনে দগ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম মো. দুলাল মিয়া (২৫)। আগুনে তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

একই ঘটনায় অপর শ্রমিক মোজাম্মেল হোসেনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আহতদের মধ্যে পঞ্চাশ শতাংশ দগ্ধ হন নিলয় (২৫) ও রিপন (৩০)। তাদেরকে বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।

উল্লেখ্য, গত শুক্রবার ভোর ৪টায় মিলগেট এলাকার এসএস স্টিল কারখানায় লোহা পোড়ানোর কাজ করতে গিয়ে আগুনের স্ফুলিঙ্গ শরীরে ছিটে অগ্নিদগ্ধ হন পাঁচ শ্রমিক। এ ঘটনার জন্য কারখানা কর্তৃপক্ষের উদাসীনতা ও অবহেলাকে দায়ী করছেন শ্রমিকরা।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১২ সেপ্টেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০