সাতক্ষীরায় ফেসবুকে নগ্ন ছবি দেয়া সেই বখাটে গ্রেফতার

প্রচ্ছদ » Uncategorized » সাতক্ষীরায় ফেসবুকে নগ্ন ছবি দেয়া সেই বখাটে গ্রেফতার

arrestপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সাতক্ষীরার তালায় ফেসবুকে নগ্ন ছবি ছড়িয়ে দেয়ায় লজ্জায় বিউটি মন্ডল নামে এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত মৃত্যুঞ্জয় রায়কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তালা উপজেলার খেশরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মৃত্যুঞ্জয় রায় উপজেলার কলাগাছি গ্রামের জগদীশ রায়ের ছেলে। আত্মহত্যাকারী বিউটি মন্ডল (১৬) একই গ্রামের নিতাই মন্ডলের মেয়ে। সে সদ্য এসএসসি পাস করে উচ্চ মাধ্যমিকে ভর্তির অপেক্ষায় ছিল।

তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, ফেসবুকে নগ্ন ছবি ছড়িয়ে দেয়ায় অপমানে ও লজ্জায় বিউটি মন্ডল নামের এক শিক্ষার্থী নিজ ঘরে রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর চাচা দিপংকর মন্ডল বাদী হয়ে মৃত্যুঞ্জয়কে আসামি করে মামলা করেন। মামলায় মৃত্যুঞ্জয়কে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, গত ৯ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে মা-বাবা বাড়িতে না থাকার সুযোগে আত্মহত্যা করে মেয়েটি। ঘটনার পর থেকেই অভিযুক্ত মৃত্যুঞ্জয়কে গ্রেফতারের জন্য তৎপরতা শুরু করে পুলিশ।

বিউটি মন্ডলের চাচা দিপংকর মন্ডল ঘটনার দিন জানিয়েছিলেন, মৃত্যুঞ্জয় দীর্ঘদিন ধরে বিউটিকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিউটি রাজি না হওয়ায় অশ্লীল ছবি তৈরি করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দিতে থাকে। এক সপ্তাহ আগে অন্য মেয়ের নগ্ন ছবি এডিট করে তাতে বিউটির মুখ জুড়ে দিয়ে একাধিক ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়। এ ঘটনায় গত ৬ সেপ্টেম্বর (রোববার) তালা থানায় লিখিত অভিযোগ দেয় বিউটির বাবা। এরপর আত্মহত্যা করে বিউটি।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১২ সেপ্টেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০