এস.আলম কোল্ড রোল্ডের পর্ষদ সভা ২৪ অক্টোবর
প্রচ্ছদ » Uncategorized » এস.আলম কোল্ড রোল্ডের পর্ষদ সভা ২৪ অক্টোবরপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এস.আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির সভা আগামী ২৪ অক্টোবর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় কোম্পানির ৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভা থেকে আসতে পারে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা।
কোম্পানিটি ২০১৬ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
একই দিনে কোম্পানির আরেকটি পর্ষদ সভায় প্রথম প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ওই সভা থেকে কোম্পানিটির প্রথম প্রান্তিকের তথ্য জানা যাবে।








