পাওয়ার গ্রীডের পর্ষদ সভা ২৫ অক্টোবর
প্রচ্ছদ » Uncategorized » পাওয়ার গ্রীডের পর্ষদ সভা ২৫ অক্টোবরপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত পাওয়ার গ্রীড কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির সভা আগামী ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় কোম্পানির ৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভা থেকে আসতে পারে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা।
কোম্পানিটি ২০১৬ সালে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।








