পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলোর সমাপ্ত হিসাব বছরের ঘোষিত লভ্যাংশ অনুমোদন করা হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- এস.আলম কোল্ড রোল্ড স্টিল মিলসের এজিএম আগামী ৬ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় চিটাগং ক্লাব, এস.এস খালেদ রোড, চট্টগ্রাম অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
কপারটেক ইন্ডাস্ট্রিজের এজিএম আগামী ৯ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, হারিতলা, শাহপুর বাজার, মাধবপুর, হবিগঞ্জ অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।








