সী পার্ল ওয়াটার পার্কের বাণিজ্যিক কার্যক্রম শুরু আজ
প্রচ্ছদ » Uncategorized » সী পার্ল ওয়াটার পার্কের বাণিজ্যিক কার্যক্রম শুরু আজ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের পরিচালনা পর্ষদ হোটেল প্রাঙ্গনে একটি ওয়াটার পার্ক নির্মার্ণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটি ওয়াটার পার্কের বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে আজ ৫ জানুয়ারি। কক্সবাজারের প্রথম ওয়াটার পার্ক হবে এটি।
উল্লেখ্য, সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড ২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।








