পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন শেনঝেন স্টক এক্সচেঞ্জের কারিগরি ব্যবস্থাপনা কমিটির উপ-পরিচালক শি ওয়েনহাই।
রাজধানীর একটি হোটেলে গতকাল (১৫ মে) অনুষ্ঠিত ডিএসইর পর্ষদ সভায় কৌশলগত অংশীদার শেনঝেন-সাংহাই স্টক এক্সচেঞ্জের প্রতিনিধি হিসেবে শি ওয়েনহাইকে ডিএসইর নতুন পরিচালক হিসেবে নির্বাচিত করা হয়।
উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় অর্থমন্ত্রী ও বিএসইসি চেয়ারম্যানের উপস্থিতিতে কৌশলগত অংশীদার হিসেবে ডিএসইর ২৫ শতাংশ শেয়ার কেনার জন্য চুক্তি সই করেন চীনা কনসোর্টিয়ামের প্রতিনিধিরা।








