বিকেলে বিএসইসির সাথে বৈঠকে বসবে ডিবিএ

প্রচ্ছদ » Uncategorized » বিকেলে বিএসইসির সাথে বৈঠকে বসবে ডিবিএ

DBAপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (বিএসইসি) সঙ্গে ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সকল সদস্যদের (ডিএসই ব্রোকার) একটি সৌজন্য সভা আজ বিকেলে অনুষ্ঠিত হবে ।

ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) কর্তৃক আয়োজিত উক্ত সৌজন্য সভাটি সোমবার (৩১ আগস্ট) বিকেল ৪টার দিকে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে।

ডিবিএ’র প্রেসিডেন্ট শরীফ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের কমিশনার খন্দকার কামালুজ্জামান, ড. শেখ সামছুদ্দিন আহমেদ, প্রফেসর ড. মো. মিজানুর রহমান ও মো. আবদুল হালিম উপস্থিত থাকবেন।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৩১ আগস্ট, ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০