ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের পর্ষদ সভা ২৯ ফেব্রুয়ারি
প্রচ্ছদ » Uncategorized » ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের পর্ষদ সভা ২৯ ফেব্রুয়ারি
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৯ ফেব্রুয়ারি, বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির সভায় ৩১ ডিসেম্বর,২০১৯ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।
গত বছর দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছিল ১ টাকা ২৪ পয়সা।








