কাট্টালি টেক্সটাইলের আইপিও শেয়ার বিওতে

প্রচ্ছদ » Breaking News || Slider || আইপিও » কাট্টালি টেক্সটাইলের আইপিও শেয়ার বিওতে

kattaki-texপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজার থেকে প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ উত্তোলনকারী প্রতিষ্ঠান কাট্টালি টেক্সটাইল লিমিটেডের লটারিতে বরাদ্দ প্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি গত ৩০ অক্টোবর সিডিবিএলের মাধ্যমে শেয়ার বিও হিসাবে জমা করেছে। এখন কোম্পানিটির আবেদনের প্রেক্ষিতে লেনদেনের তারিখ চূড়ান্ত করা হবে।

এর আগে কোম্পানিটি গত ৪ অক্টোবর লটারির ড্র অনুষ্ঠান সম্পন্ন করে।

কোম্পানিটি আইপিওর চাঁদা গ্রহণ ২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টম্বর পর্যন্ত চলে।

কোম্পানিটিকে গত ৩১ জুলাই নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি থেকে আইপিও সম্মতিপত্র গ্রহণ করে। গত ২৬ জুন কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি ৪০ লাখ সাধারণ শেয়ার প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) এর মাধ্যমে ইস্যু প্রস্তাব অনুমোদন করে কমিশন।

আইপিও এর মাধ্যমে কোম্পানিটি ৩৪ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি কারখানার ভবন নির্মান, কর্মচারীদের ডরমেটরি ভবন নির্মাণ, নতুন যন্ত্রপাতি ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ এবং গণ প্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।

৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২০ টাকা ৪৮ পয়সা। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৪ পয়সা।

উল্লেখ, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এনআরবি ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১