dividentপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের চারটি কোম্পানি আজ বুধবার লভ্যাংশ ঘোষণা করেছে। ৩০ জুন, ২০১৮ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

ওরিয়ন ইনফিউশন:
ওরিয়ন ইনফিউশন লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৪ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ।

জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬২ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৫৩ পয়সা।

৩০ জুন ২০১৮ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১২ টাকা ৫৩ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১০ ডিসেম্বর রাজধানীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২২ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

ওরিয়ন ফার্মা:
ওরিয়ন ফার্মা লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ।

জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪৩ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৩ টাকা ৪০ পয়সা।

৩০ জুন ২০১৮ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৭২ টাকা ৮৮ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১০ ডিসেম্বর সকাল ১১ টায় রাজধানীর অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২২ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

কোহিনুর কেমিক্যালস:
কোহিনুর কেমিক্যালস কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এরমধ্যে ১০ শতাংশ নগদ এবং ২০ শতাংশ বোনাস।

জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ টাকা ২ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১০ টাকা ৪৭ পয়সা।

৩০ জুন ২০১৮ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৫১ টাকা ৯৩ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১০ ডিসেম্বর সকাল সাড়ে ৯ টায় রাজধানীর বেইলী রোডে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২২ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

সমতা লেদার:
সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য কোনো ধরনের লভ্যাংশ দেয়নি।

জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ পয়সা। আগের বছর একই সময় শেয়ার প্রতি লোকসান ছিল ১৭ পয়সা।

৩০ জুন ২০১৮ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৪ টাকা ৪৭ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় কোম্পানির ফ্যাক্টরী প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১