কারণ ছাড়াই বাড়ছে নর্দার্ণ জুটের শেয়ার দর
প্রচ্ছদ » সারাদেশ » কারণ ছাড়াই বাড়ছে নর্দার্ণ জুটের শেয়ার দর
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নর্দার্ণ জুটের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বিশ্লেষণে দেখা যায়, গত মাসের ২২ তারিখ থেকে কোম্পানিটির শেয়ার দর বেড়েই চলেছে। ওই দিন থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বেড়ে শেয়ারটির দর দাঁড়ায় ১ হাজার ১৬৫ টাকা ২০ পয়সা। অর্থাৎ ৮ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩৬৬ টাকা ৭০ পয়সা বা ৪৬ শতাংশ। আলোচিত সময়ে শেয়ারটির দর ২৪৫ টাকা থেকে বেড়ে সর্বশেষ ১ হাজার ১৭৩ টাকা ৯০ পয়সা পর্য়সা পর্যন্ত লেনদেন হয়েছে।
আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।








