কারণ ছাড়াই বাড়ছে ৩ কোম্পানির শেয়ার দর

প্রচ্ছদ » Uncategorized » কারণ ছাড়াই বাড়ছে ৩ কোম্পানির শেয়ার দর

Price-Hikeপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিগুলোর শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানিগুলোর কর্তৃপক্ষক এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।

কোম্পানিগুলো হচ্ছে- শাইনপুকুর সিরামিকস, নর্দার্ণ জুট ও বেক্সিমকো সিনথেটিক্স।

ডিএসই সূত্রে জানা গেছে, শাইনপুকুর সিরামিকস, নর্দার্ণ জুট ও বেক্সিমকো সিনথেটিক্স শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ৬ জানুয়ারি নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিগুলো জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বিশ্লেষণে দেখা যায়, শাইনপুকুর সিরামিকসের গত ১৮ ডিসেম্বর থেকে কোম্পানিটির শেয়ার দর বেড়েই চলেছে। ওই দিন থেকে বেড়ে শেয়ারটির দর দাঁড়ায় ১৬ টাকা ৪০ পয়সা। আলোচিত সময়ে শেয়ারটির দর ১৬ টাকা ৩০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ১৬ টাকা ৯০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।

নর্দার্ণ জুটের ও গত ২ জানুয়ারি থেকে কোম্পানিটির শেয়ার দর বেড়েই চলেছে। ওই দিন থেকে বেড়ে শেয়ারটির দর দাঁড়ায় ১ হাজার ৪০০ টাকা ১০ পয়সা। আলোচিত সময়ে শেয়ারটির দর ১ হাজার ৪০০ টাকা থেকে বেড়ে সর্বশেষ ১ হাজার ৪৩৯ টাকা ২০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।

এবং বেক্সিমকো সিনথেটিক্স এর গত ১৭ ডিসেম্বর থেকে কোম্পানিটির শেয়ার দর বেড়েই চলেছে। ওই দিন থেকে বেড়ে শেয়ারটির দর দাঁড়ায় ৯ টাকা ৯০ পয়সা। আলোচিত সময়ে শেয়ারটির দর ৯ টাকা ৯০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ১০ টাকা ৪০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।

আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০