বিও একাউন্টে লভ্যাংশ পাঠিয়েছে ৪ কোম্পানি
প্রচ্ছদ » Uncategorized » বিও একাউন্টে লভ্যাংশ পাঠিয়েছে ৪ কোম্পানি
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি সর্বশেষ হিসাব বছরের (২০১৭-১৮) জন্য ঘোষিত লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। আজ সোমবার বিনিয়োগকারীদের হিসাবে ওই শেয়ার পাঠানো হয়। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে:- এএফসি অ্যাগ্রো বায়োটেক, একটিভ ফাইন কেমিক্যালস, ইন্ট্রাকো রিফুয়েলিং ও শাশা ডেনিমস।
উল্লেখ্য, ২০১৭-১৮ অর্থবছরের জন্য এএফসি অ্যাগ্রো বায়োটেক ১৫ শতাংশ, একটিভ ফাইন কেমিক্যালস ২০ শতাংশ, ইন্ট্রাকো রিফুয়েলিং ৫ শতাংশ, এবং শাশা ডেনিমস ৭ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল। আজ সেই বোনাস শেয়ার বিও একাউন্টে পাঠানো হয়।








