সিএসই ৫০ ইনডেক্স থেকে বাদ পড়ছে দুই কোম্পানি

প্রচ্ছদ » জাতীয় » সিএসই ৫০ ইনডেক্স থেকে বাদ পড়ছে দুই কোম্পানি

CSEপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসই-৫০ ইনডেক্স থেকে বাদ পড়ছে ২ কোম্পানি। একই সঙ্গে নতুন আরও ২ টি কোম্পানি এ তালিকায় যুক্ত হচ্ছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই-৫০ ইনডেক্স সমন্বয় করা হয়েছে। যা আগামী ৩ মার্চ থেকে কার্যকর হবে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তালিকা থেকে বাদ পড়া কোম্পানিগুলো হচ্ছে-স্ট্যান্ডার্ড ব্যাংক ও অরিয়ন ফার্মা। অপরদিকে তালিকায় নতুন যুক্ত হওয়া কোম্পানি দুটি হল- মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা ব্যাংক লিমিটেড।

নতুন ভাবে সমন্বয় হওয়া সিএসই-৫০ সূচকের কোম্পানিগুলো হচ্ছে- স্কয়ার ফার্মাসিউটিক্যালস, গ্রামীণফোন, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, লাফার্জহোলসিম বাংলাদেশ, দি সিটি ব্যাংক, বেক্সিমকো, ন্যাশনাল ব্যাংক, পূবালী ব্যাংক , ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, সামিট পাওয়ার, প্রাইম ব্যাংক, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিসট্রিবিউশন কোম্পানি, লঙ্কা বাংলা ফাইন্যান্স, আইডিএলসি ফাইন্যান্স, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ওয়ান ব্যাংক, এসিআই, এমজেএল বাংলাদেশ, সাউথইস্ট ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, এক্সিম ব্যাংক, পদ্মা অয়েল কোম্পানি , যমুনা অয়েল কোম্পানি, সোশ্যাল ইসলামি ব্যাংক, বিএসআরএম স্টিলস, মার্কেন্টাইল ব্যাংক, উত্তরা ব্যাংক, ব্যাংক এশিয়া, এনসিসি ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ঢাকা ব্যাংক, ইউনিক হোটেল এন্ড রিসোর্টস, খুলনা পাওয়ার কোম্পানি, জিপিএইচ ইস্পাত, আইএফআইসি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিসট্রিবিউশন কোম্পানি, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি, আরএকে সিরামিকস (বাংলাদেশ), বিবিএস ক্যাবলস, ইফাদ অটোস, সিঙ্গার বাংলাদেশ, প্রিমিয়ার ব্যাংক, মেঘনা পেট্রোলিয়াম এবং যমুনা ব্যাংক লিমিটেড।

উল্লেখ্য, সিএসই-৫০ ইনডেক্সে অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর মূলধন বাজারের মোট তালিকাভুক্ত কোম্পানিগুলোর মূলধনের প্রায় ৬০ দশমিক ৭০ শতাংশ। এছাড়া ফ্রি-ফ্লোট বাজার মূলধনের ৬৪ দশমিক ২০ শতাংশ এই কোম্পানিগুলোর দখলে। আর আলোচিত কোম্পানিগুলোর দখলে রয়েছে মোট লেনদেনের ৩০ দশমিক ১০ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০