কাল থেকে শুরু হচ্ছে ৮ম বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার

প্রচ্ছদ » Uncategorized » কাল থেকে শুরু হচ্ছে ৮ম বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার

biman-fairনিজস্ব প্রতিবেদক: আগামীকাল (বৃহস্পতিবার) থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে ৮ম বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)। ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (টোয়াব) এর আয়োজনে এ মেলা ২১ এপ্রিল পর্যন্ত চলবে। ১৯ এপ্রিল সকালে এ মেলা উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিমান ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও ড. মোহাম্মদ নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, মেলায় ১০টি প্যাভিলিয়ন, ১৮টি মিনি প্যাভিলিয়নসহ ১৬০টি স্টল থাকবে। মেলায় ভুটান, নেপাল, থাইল্যান্ড, চীন, কম্বোডিয়া, শ্রীলংকা, মালদ্বীপ, ভিয়েতনাম, দুবাই ও ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, কাশ্মির ত্রিপুরা অংশগ্রহণ করছেন বলে আয়োজকরা নিশ্চিত করছেন।

মেলায় বাংলাদেশের পর্যটন সম্ভাবনা, ইতিহাস-ঐতিহ্য, মুক্তিযুদ্ধ ও বিটুবি নিয়ে একাধিক সেশন থাকছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। এ মেলা সবার জন্য উন্মুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০