কুমিল্লায় বজ্রপাতে দুই নারীসহ নিহত তিন

প্রচ্ছদ » বিনোদন » কুমিল্লায় বজ্রপাতে দুই নারীসহ নিহত তিন

bojropatকুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় বজ্রপাতে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার জেলার দেবিদ্বার ও দাউদকান্দি উপজেলায় এসব ঘটনা ঘটে।

দেবিদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউপি চেয়ারম্যান আবদুল হাকিম জানান, দেবিদ্বারে মো. মজিবুর রহমান মজু (৫৫) নামে বিএডিসির সাবেক এক কর্মকর্তার বজ্রপাতে নিহত হয়েছেন। তিনি ওই উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের মধুমুড়া গ্রামের বাসিন্দা। বাড়ির পাশে কাজ করার সময় এ ঘটনা ঘটে।

অপরদিকে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, দাউদকান্দি উপজেলার গৌরীপুর এবং গোয়ালমারী ইউনিয়নে বিকেলে বজ্রপাতের ঘটনায় দুই নারী নিহত হন।

তারা হলেন গৌরীপুর ইউনিয়নের চান্দেরচর গ্রামের সিদ্দিক মিয়ার স্ত্রী রুফিয়া বেগম (৬০) এবং গোয়ালমারী ইউনিয়নের দক্ষিন নছুরুদ্দি গ্রামের শামছুল হক ভঁইূয়ার স্ত্রী আজমেরি বেগম (৪২)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০