কুষ্টিয়ার আলোচিত সেই এসপি বদলি
প্রচ্ছদ » Uncategorized » কুষ্টিয়ার আলোচিত সেই এসপি বদলিপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক :কুষ্টিয়ার আলোচিত পুলিশ সুপার (এসপি) এসএম তানভীর আরাফাতকে বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার হিসেবে বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
কুষ্টিয়ার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার মো. খাইরুল আলমকে পদায়ন করা হয়েছে।
সোমবার (৮ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
নতুন এসপি মো. খাইরুল আলমসম্প্রতি অনুষ্ঠিত ভেড়ামারা পৌরসভা নির্বাচনে এক বিচারিক হাকিমের সঙ্গে দুর্ব্যববহার করে আলোচিত হন তানভীর আরাফাত। ওই ঘটনায় হাইকোর্ট কুষ্টিয়ার এসপি এসএম তানভীর আরাফাতকে তলব করেন। সেখানে তিনি ‘অসৌজন্যমূলক’ আচরণের জন্য অনুতপ্ত হয়ে নিঃশর্ত ক্ষমা চান।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৯ ফেব্রুয়ারি , ২০২১।








