পৌরসভাগুলোকে অটোমেশন করতে কাজ করবে দক্ষিণ কোরিয়া

প্রচ্ছদ » Uncategorized » পৌরসভাগুলোকে অটোমেশন করতে কাজ করবে দক্ষিণ কোরিয়া

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দক্ষিণ কোরিয়া দেশের সব পৌরসভার সার্ভিসসমূহকে অটোমেশনের আওতায় আনতে যৌথভাবে কাজ করতে চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন-এর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, দেশের ৩২৯ পৌরসভায় নাগরিকদের দেওয়া সব সেবা অটোমেশনের আওতায় আনতে স্থানীয় সরকার মন্ত্রণালয় কাজ করছে। এ সময় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পৌরসভায় অটোমেশন চালু করতে বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে দেশটির আগ্রহের কথা জানান।

তাজুল ইসলাম কোরিয়ার পৌরসভায় তাদের কাজ করার আগ্রহ প্রকাশের জন্য দেশটির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

মন্ত্রী বলেন, দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন ধরে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। দু’দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাক্ষাৎকালে কোরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশে তাদের ঢাকা, চট্টগ্রাম ওয়াসাসহ বিভিন্ন খাতে চলমান সহযোগিতার কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে উন্নয়নমূলক কার্যক্রমে আরও সহযোগিতার কথা জানান।

এছাড়া মন্ত্রী ও রাষ্ট্রদূত দু’দেশের বিভিন্ন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৯ ফেব্রুয়ারি , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১