কুষ্টিয়া করোনায় ৬ জনের মৃত্যু

প্রচ্ছদ » Uncategorized » কুষ্টিয়া করোনায় ৬ জনের মৃত্যু

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে তিনজন ও উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাসপাতালে আক্রান্ত এবং উপসর্গ নিয়ে সকাল ১০টা পর্যন্ত ৫৩ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগী ৩২ জন আর উপসর্গ নিয়ে ভর্তি ২১ জন।

জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ১৭৬টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট. আ/ব/সি/ ১৪ সেপ্টেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১