সেন্ট্রাল ইন্স্যুরেন্সের উদ্যোক্তার শেয়ার হস্তান্তর সম্পন্ন
প্রচ্ছদ » Uncategorized » সেন্ট্রাল ইন্স্যুরেন্সের উদ্যোক্তার শেয়ার হস্তান্তর সম্পন্নপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোক্তা শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, উদ্যোক্তা আলহাজ্ব মো. শাহজাহানের ৯ লাখ ৮৯ হাজার ২০৮টি শেয়ার উপহার হিসেবে তার ছেলে সারোয়ার জাহানকে মালিকানা হস্তান্তর করেছেন। স্টক এক্সচেঞ্জের লেনদেনের বাইরে উপহার হিসেবে এ শেয়ার হস্তান্তর করেছেন তিনি। এর আগে ২ সেপ্টেম্বর তিনি শেয়ার হস্তান্তরের ঘোষণা দেন।
পুঁজিবাজার রিপোর্ট. আ/ব/সি/ ১৪ সেপ্টেম্বর , ২০২১।








