খাগড়াছড়িতে বাসের রেলিং ভেঙে নিহত ১
প্রচ্ছদ » Uncategorized » খাগড়াছড়িতে বাসের রেলিং ভেঙে নিহত ১
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: খাগড়াছড়িতে যাত্রীবাহী বাসের রেলিং ভেঙে নিচে পড়ে মো. সয়নবুর রহমান (৩৫) নামে এক ফেরিওয়ালা নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মাটিরাঙ্গার মুসলিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সয়নবুর রহমান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি ফেরি করে প্লাস্টিকের খেলনা সামগ্রী বিক্রি করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস মাটিরাঙ্গার মুসলিমপাড়া এলাকায় পৌঁছালে বাসের ছাদ থেকে নামার সময় পেছনের রেলিং ভেঙে পড়ে মারাত্মক আহত হন সয়নবুর রহমান। মুমূর্ষু অবস্থায় তাকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. জাকির হোসেন জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছেন।








