চুয়াডাঙ্গায় বিএনপি প্রার্থীর গাড়িবহরে হামলা

প্রচ্ছদ » Uncategorized » চুয়াডাঙ্গায় বিএনপি প্রার্থীর গাড়িবহরে হামলা

chuadangaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির প্রার্থী শরীফুজ্জামান শরীফের গাড়িবহরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ পশুহাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হামলায় শরীফুজ্জমানের দুটি মাইক্রোবাসে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। এতে দুইজন আহত হয়েছেন বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

বিএনপি নেতাকর্মীরা জানান, আলমডাঙ্গা উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সোমবার রাতে চুয়াডাঙ্গায় ফিরছিলেন ধানের শীষের প্রার্থী শরীফুজ্জামান শরীফ। রাত সাড়ে ৯টার দিকে শরীফুজ্জামানের গাড়িবহর আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ পশুহাট এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাদের গাড়িবহরে অতর্কিত হামলা চালায়। ভাঙচুর করা হয় দুটি হাইয়েস মাইক্রোবাস। এ সময় দ্রুতবেগে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।

রাতে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির প্রার্থী শরীফুজ্জামান শরীফ তার গাড়ি বহরে হামলার চিত্র তুলে ধরেন। এই হামলাকে পরিকল্পিত দাবি করে হামলার জন্য তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দায়ী করেন। হামলায় তার সঙ্গে থাকা যুবদল নেতা হাবলু ও মিশু আহত হয়েছেন বলেও জানান তিনি।

এদিকে, চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকাতেও বিএনপির প্রার্থী মাহমুদ হাসান খাঁন বাবুর নির্বাচনী মিছিলে হামলার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় জীবননগর উপজেলা শহরের চার রাস্তার মোড়ে এ হামলার ঘটনা ঘটে। ধানের শীষের মিছিলটিতে ছাত্রলীগ-যুবলীগ হামলা চালিয়েছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০