গাইবান্ধায় সড়কে বাস উল্টে নিহত ১

প্রচ্ছদ » Uncategorized » গাইবান্ধায় সড়কে বাস উল্টে নিহত ১

bus-ultaগাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যাত্রীবাহী একটি বাস উল্টে আব্দুল মালেক নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এতে তিন যাত্রী আহত হয়েছেন।

রোববার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার কালিতলা এলাকায় রোড ডিভাইডারের কাছে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত আব্দুল মালেকের বাড়ি নীলফামারীর সৈয়দপুর পৌরসভার বেলাহাটা গ্রামে। তিনি ওই এলাকার সোলায়মান হোসেনের ছেলে।

আহতরা হলেন, নীলফামারীর জলঢাকা উপজেলার লক্ষ্মীমারাঠি গ্রামের বিধু ভূষনের ছেলে কালিদাস, রংপুরের নারায়ণপুর এলাকার নান্নু মিয়ার স্ত্রী বিউটি বেগম ও ৬ মাস বয়সের এক শিশু।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হামিদ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী নাবির পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৬০৩২) একটি যাত্রীবাহী বাস কালিতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি রাস্তার উপর উল্টে গেলে আব্দুল মালেক নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান ও তিনজন যাত্রী আহত হন। পরে খবর পেয়ে আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত আব্দুল মালেকের মরদেহ গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতারুজ্জামান বলেন, বাসটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার পরে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহত আব্দুল মালেক ঢাকায় রিকসা চালাতেন। আব্দুল মালেকের পরিবার চাইলে মামলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০