পাবনায় ২ জনকে গুলি করে হত্যা

প্রচ্ছদ » Uncategorized » পাবনায় ২ জনকে গুলি করে হত্যা

goli kore hottaপাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়া উপজেলায় সাবেক সেনা সদস্যসহ দুইজনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহতরা হলেন- তেবাড়িয়া গ্রামের দবিরের ছেলে সাবেক সেনা সদস্য আ. গফুর (৫৫) ও গয়েশবাড়ী গ্রামের ময়েজ আলীর ছেলে বাজারের ব্যবসায়ী ইদ্রিস আলী (৩৫)।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আতাইকুলার ভুলবাড়িয়া ইউনিয়নের তেবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। এ সময় গুলি ছোড়ে ও বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে চলে যায় হত্যাকারীরা।

বিষয়টি নিশ্চিত করে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরমপন্থী সংগঠনের মধ্যে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

স্থানীয়রা জানান, পরিকল্পিতভাবে তেবাড়িয়া বাজারের দুইদিক থেকে কয়েকটি মোটরসাইকেলে হেলমেট ও মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত ইদ্রিস আলীর দোকানে ঢুকে হামলা চালায়। ইদ্রিসের দোকানে বসে চা খাচ্ছিলেন আ. গফুর।

এ সময় হামলাকারীরা দুইজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। সেই সঙ্গে গুলি ও বোমা ফাটিয়ে ত্রাস সৃষ্টি করে তারা। এতে ভয়ে বাজারের ব্যবসায়ীসহ লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করলে দুর্বৃত্তরা চলে যায়।

এ ব্যাপারে আতাইকুলা থানা পুলিশের ওসি মাসুদ রানা বলেন, দুইজনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০