গাজীপুরে মাওনা ও চন্দ্রা রুটে বিআরটিসির বাস সার্ভিস চালু

প্রচ্ছদ » আর্ন্তজাতিক » গাজীপুরে মাওনা ও চন্দ্রা রুটে বিআরটিসির বাস সার্ভিস চালু

brtcপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: গাজীপুরের শিববাড়ি-মাওনা ও শিববাড়ি-চন্দ্রা রুটে বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ও জেলা পুলিশ সুপার শামসুন্নাহার আনুষ্ঠানিকভাবে ওই দুই রুটের বাস সার্ভিসের উদ্বোধন করেন।

গাজীপুরে বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউটের ডিজিএম (ট্রেনিং) প্রকৌশলী ফাতেমা বেগম জানান, যাত্রীদের চলাচলের সুবিধার্থে গাজীপুর সিটি কর্পোরেশনের শিববাড়ী থেকে শ্রীপুরের মাওনা ও একই স্থান থেকে মহানগরীর কোনাবাড়ি হয়ে কালিয়াকৈরের চন্দ্রা পর্যন্ত বিআরটিসির বাস চলাচল করবে। এ জন্য দুটি রুটে আপাতত ১৩টি বাস বরাদ্ধ দেয়া হয়েছে। তবে যাত্রীর সংখ্যা বিবেচনা করে বাস আরও বাড়ানো হবে।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক হুমায়ূন কবীর বলেন, মহাসড়কে তিন চাকার ও অবৈধ কোনো যানবাহন চলাচল না করায় যাত্রীদের যাতায়তের কথা চিন্তা করে বিআরটিসির এ বাস সার্ভিস নামানো হয়েছে। সরকারি এ সম্পদ রাস্তায় চলাচলের সময় এর সুরক্ষার জন্য তিনি সকলকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর, বিআরটিসির গাজীপুরে ডিপোর ম্যানেজার (অপারেশন) মো. শাহরিয়ার বুলবুল, বাসন থানার ওসি মুক্তার হোসেন, বিআরটিসির শ্রমিক কর্মচারী শ্রমিক লীগের সহ সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১