রবিবার স্পটে যাচ্ছে ২ কোম্পানি
প্রচ্ছদ » Uncategorized » রবিবার স্পটে যাচ্ছে ২ কোম্পানি
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার লেনদেন রবিবার (৩০ সেপ্টেম্বর) থেকে স্পট মার্কেটে শুরু হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুইটি হলো : ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এবং ইভিন্স টেক্সটাইল।
জানা গেছে, কোম্পানি দুইটির শেয়ার ৩০ সেপ্টেম্বর থেকে ০১ অক্টোবর পর্যন্ত স্পট মার্কেটে লেনদেন হবে।
স্পট মার্কেটে লেনদেন শেষে কোম্পানি দুইটির শেয়ার লেনদেন আগামী ০২ অক্টোবর বন্ধ থাকবে।








