Waltonপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৪৩.৫৩ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে শেয়ারটি গড়ে প্রতিদিন ৫৫ লাখ ৭২ হাজার টাকার লেনদেন করে। আর পুরো সপ্তাহে কোম্পানিটি ২ কোটি ৭৮ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড। গত সপ্তাহে ফান্ডটির সর্বোচ্চ দর বেড়েছে ২৮ দশমিক ৫৭ শতাংশ। ফান্ডটির গড়ে প্রতিদিন ৩ কোটি ৩ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ১৫ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

প্যারামাউন্ট টেক্সটাইল গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ২৮ দশমিক ৪১ শতাংশ। কোম্পানিটি গড়ে প্রতিদিন ২২ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর সপ্তাহজুড়ে কোম্পানিটি ১১২ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল, ইউনিয়ন ক্যাপিটাল, সিএপিএম আইবিবিএল ইসলমিক মিউচ্যুয়াল ফান্ড ও হামিদ ফেব্রিক্স লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৪ অক্টোবর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১