ন্যাশনাল লাইফর ২৮ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

প্রচ্ছদ » শিক্ষা » ন্যাশনাল লাইফর ২৮ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

nationalপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর ৩৫তম বার্ষিক সাধারণ সভা ২৯ সেপ্টেম্বর ২০২০ ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান মোরশেদ আলম এমপি।

সভায় সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক তাহের, উপদেষ্টা আলমগীর কবির এফসিএ, পরিচালক নাদের খান, মতিউর রহমান, মজিবুর রহমান, এস আই চৌধুরী, ব্রিগিডিয়ার জেঃ (অবঃ) নাসির উদ্দিন আহমেদ, এয়ার কমোডর (অবঃ) মোঃ আবু বকর এফসিএ, কে আই হোসেন, স্বতন্ত্র পরিচালক দাস দেব প্রসাদ ও জাকির আহমেদ খান, উদ্যোক্তা শেয়ার হোল্ডার সফিকুর রহমান টিটু, কোম্পানীর ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন, ডিএমডি খসরু চৌধুরী, সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ ও কোম্পানী সচিব মোঃ আব্দুল ওহাব মিয়ান উপস্থিত ছিলেন।

সভায় কোম্পানীর বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার অংশ নেন। উপস্থিত শেয়ারহোল্ডারগণ তাদের বক্তব্যে কোম্পানীর বর্তমান অগ্রগতি ও সাফল্যের জন্য পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সভায় শেয়ারহোল্ডারগণ সর্বসম্মতিক্রমে ২০১৯ সালের ব্যালেন্সসীট ও শেয়ারহোল্ডারদের জন্য প্রতিটি ১০ টাকা মূল্যমানের শেয়ারের বিপরীতে ২৮% নগদ লভ্যাংশ অনুমোদন করেন। সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মোরশেদ আলম এমপি অংশগ্রহণকারী শেযারহোল্ডার, পরিচালক ও উদ্যোক্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে কোম্পানীর অগ্রযাত্রা অব্যাহত রাখার বলে আশাবাদ ব্যক্ত করেন।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৪ অক্টোবর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১