গেইনারের শীর্ষে স্যালভো কেমিক্যাল
প্রচ্ছদ » Uncategorized » গেইনারের শীর্ষে স্যালভো কেমিক্যালপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেইনারের শীর্ষে উঠে এসেছে স্যালভো কেমিক্যাল লিমিটেড। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৬ দশমিক ৯২ শতাংশ।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ২০ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ১৬ দশমিক ৩৮ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ১১ কোটি ২৬ লাখ টাকার শেয়ার।
তালিকার তৃতীয় স্থানে থাকা ইনটেক লিমিটেডের শেয়ার দর বেড়েছে ১৫ দশমিক ৫৯ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ১১ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- কেয়া কসমেটিকসে ১০ দশমিক ৭১ শতাংশ, ন্যাশনাল ব্যাংকে ৯ দশমিক ৬০ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ে ৯ দশমিক ০৯ শতাংশ, শমরিতা হাসপাতালে ৮ দশমিক ৯৪ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডে ৮ দশমিক ৭০ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়ামে ৮ দশমিক ০৪ শতাংশ এবং সাউথইষ্ট ব্যাংকে ৮ শতাংশ দর বেড়েছে।








