লুজারের শীর্ষে হাক্কানী পাল্প
প্রচ্ছদ » Uncategorized » লুজারের শীর্ষে হাক্কানী পাল্পপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে হাক্কানী পাল্প অ্যান্ড পেপার লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ২৯ দশমিক ৬৭ শতাংশ।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, গড়ে প্রতিদিন কোম্পানিটির ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৩ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে দেশ গার্মেন্টস লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১৯ দশমিক ৫১ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় ২ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ১২ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রংপুর ফাউন্ট্রি লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১৭ দশমিক ১৯ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় ৪ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ২০ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে স্যাফকো স্পিনিংয়ে ১৫ দশমিক ৭৯ শতাংশ, ওয়াটা কেমিক্যালে ১৪ দশমিক ১৪ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকে ১৩ দশমিক ৯৩ শতাংশ, বিডিকম অনলাইনে ১৩ দশমিক ৬১ শতাংশ, সিনোবাংলায় ১৩ দশমিক ৪০ শতাংশ, মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলে ১২ দশমিক ৮৫ শতাংশ এবং ফারইষ্ট নিটিংয়ে ১২ দশমিক ৩০ শতাংশ দর কমেছে।








