গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় নিহত ৩

প্রচ্ছদ » Uncategorized » গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় নিহত ৩

br kataপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: গোপালগঞ্জ সদর উপজেলায় ট্রেনের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার ভেন্নাবাড়ির রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহী নিহত হন।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- গোপালগঞ্জ শহরের মোহাম্মদপুর এলাকার বাসিন্দা কামরুল চৌধুরীর ছেলে তানভীর চৌধুরী রকি (২০) এবং শহরের ইসলামবাগ এলাকার বাসিন্দা সিদ্দিক শিকদারের ছেলে রাজু শিকদার (২৮)। রকি গোপালগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী।

গোপালগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার নূর মোহাম্মদ শিকদার বলেন, ভেন্নাবাড়ি রেলওয়ে ক্রসিংয়ে কোনো লোক নেই। গভীর রাতে ট্রেন আসার সময় সেখানে কোনো সিগন্যালবার ফেলা ছিল না। হয়তো মোটরসাইকেল আরোহীরা অজান্তেই রেললাইনের পাশে চলে যান। এতে ট্রেনটি মোটরসাইকেলটিতে দুমড়ে-মুচড়ে প্রায় ৫০ গজ দূরে নিয়ে ফেলে। ঘটনাস্থলে তিনজনের লাশ পড়ে ছিল।

রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে বলে জানান রেলওয়ে স্টেশন মাস্টার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০