তথ্য প্রযুক্তিতে বিনিয়োগ করবে সুহৃদ ইন্ডাস্ট্রিজ
প্রচ্ছদ » Uncategorized » তথ্য প্রযুক্তিতে বিনিয়োগ করবে সুহৃদ ইন্ডাস্ট্রিজ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত সুহৃদ ইন্ডাস্ট্রিজ লি: তথ্য ও প্রযুক্তি খাতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। আজ অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।
কোম্পানিটি জানায়, সুহৃদ ইন্ডাস্ট্রিজ তথ্য প্রযুক্তি এনাবল সার্ভিস (আইটিইএস) ব্যবসা করবে। আর এ ব্যবসা ২০২৪ সাল পর্যন্ত কর মুক্ত। এর জন্য আমাররুম ডটকমের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে। আমাররুম ডটকম সুহৃদকে বিভিন্ন সেবা ও মুনাফা পেতে সহায়তা করবে।








