গোল উৎসবে জয়ে ফিরল ম্যানচেস্টার সিটি
প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ || সেরা সংবাদ » গোল উৎসবে জয়ে ফিরল ম্যানচেস্টার সিটিপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে হারে মৌসুম শুরু করা ম্যানচেস্টার সিটি জয়ের ধারায় ফিরলো গোল উৎসব করে। শনিবার রাতে ঘরের মাঠ ইতিহাদে নরিচ সিটিকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার দল।
দুই মৌসুম মিলিয়ে টানা তিন ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেল সিটিজেনরা। ম্যাচের সবটুকু আলো ছিল ১০০ মিলিয়ন পাউন্ডে অ্যাস্টন ভিলা ছেড়ে আসা জ্যাক গ্রিলিশের ওপর। সিটিতে অভিষেক ম্যাচেই গোল পেয়েছেন এই তারকা।
পুঁজিবাজার রিপোর্ট. আ/ব/সি/ ২২ আগস্ট , ২০২১।








